1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

ঈদ উপলক্ষে সৈয়দপুরে চার শতাধিক দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ

  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০১৬
  • ৩০১ Time View

সৈয়দপুর(শাহারপাড়া) ইউনিয়ন প্রতিনিধি;: জগন্নাথপুর উপজেলায় সৈয়দপুর যুব পরিষদ ইউকে এন্ড নর্থইস্ট এর উদ্যোগে প্রায় ৪ শতাধিক গরীব অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবাল বিকালে সৈয়দপুর আলিয়া মাদ্রাসার মাঠ সংলগ্ন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোকিত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্রীন সৈয়দপুরের সমন্বয়কারী তরুণ সংগঠক সৈয়দ হাফিজ উদ্দীনের পরিচালনায় ও গ্রামের গ্রবীন মুরুব্বি হাজী সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর আলিয়া মাদরাসার অধ্যক্ষ হাফিজ সৈয়দ রেজুওয়ান আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেম্বার হাজী সৈয়দ হবিবুর রহমান, সাবেক মেম্বার মাওলানা সৈয়দ মুন্সিফ আলী, সৈয়দ খাইরুল ইসলাম, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দ সেবুল আহমদ, মাগুরা ক্রিকেট ক্লাবের সভাপতি সৈয়দ হিলাল আহমদ, মাওলানা সৈয়দ নাহিদ আহমদ, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ এস এ কিবরিয়া, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তাক্বীম আহমদ, সাহিত্য সম্পাদক সৈয়দ একরামুল হক, সৈয়দ রিবান আহমদ, মল্লিক আবেদ, সৈয়দ আদিল হক, সৈয়দ মারজান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা মাটির টানে দেশের মানুষের মুখে হাসি ফুটাতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দপুর এলাকায় প্রায় ৪ শতাধিক গরীব মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান প্রশংসার দাবী রাখে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় প্রবাসীরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাদের এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com