1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

‘এক তারকাকে দলে টানতে ৭ কোটি টাকা দিয়েছে বিজেপি’

  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্পষ্টভাষী হিসেবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কথা সবাই জানেন। রাজনীতি নিয়েও ভীষণ সচেতন বামমনস্ক এ অভিনেত্রী। আসন্ন বিধানসভা ভোটে সক্রিয়ভাবে বামদের হয়ে প্রচার চালাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা।

যদিও কোনও তারকার নাম উল্লেখ করেননি শ্রীলেখা। সাম্প্রতিক সময়ে যশ দাশগুপ্ত, শ্রাবন্তী, পায়েল, তনুশ্রী চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায় থেকে রুদ্রনীল ঘোষ- একঝাঁক টলি তারকা যোগ দিয়েছেন বিজেপিতে।

শ্রীলেখার এই পোস্ট দেখেই নড়চড়ে বসেন তার বন্ধু তালিকায় থাকা বিজেপি নেত্রী রিমঝিম মিত্র। তিনি সোজা প্রশ্ন করেন, কাকে দিয়েছে? জবাবে শ্রীলেখা জানান- প্রমাণ হাতে পেলে নাম নিশ্চয়ই জানাবেন। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নন, রিমঝিমও। তিনি পাল্টা কিছুটা হুমকির সুরে বলেন, ‘নাম ও প্রমাণ অবশ্যই বলো, না হলে পার্টি কিন্তু আইনি পথে হাঁটবে’।

বিজেপি নেত্রীর ওই হুমকি পাত্তা না দিয়ে শ্রীলেখা চ্যালেঞ্জ করে বলেন, ‘যাক জেলে পাঠাক…জেলেই তো পাঠাবে, আমায় কিনতে তো আর পারেনি, কী করবে বল?’

টলিগঞ্জে পালাবদলের হাওয়ায় টলাতে পারেনি মিরাক্কেলের জনপ্রিয় (সাবেক বিচারক) শ্রীলেখাকে। বর্তমানেও দলবদলের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। বরং বারবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়েছেন টলি তারকাদের দল পালটানোর ভাবনাকে। কয়েক দিন আগেই সিবিআইএম-এর এক প্রতিবাদ সভায় অভিনেত্রী শ্রীলেখা বলেছিলেন, ‘এখানে আসব বলে চুলে লাল রঙ করে এসেছি। চিন্তা নেই ওটা সবুজ-গেরুয়া হবে না’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com