1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

কলকলিয়ায় সাত শতাধিক দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাবেক তিন নম্বর ব্লকের প্রবাসে বসবাসরত শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিদের সমন্বয়ে

শিক্ষাসহ আর্থ মানবতার সেবার ব্রত নিয়ে গঠিত

ইউনাইটেড সোসাইটি এলাকার অস্বচ্ছল ও দরিদ্র

মানুষের কল্যাণে মানবিক কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় ইউনাইটেড সোসাইটির বাংলাদেশ সমন্বয়কারী আলীনুর রশীদ, হাবিবুর রহমান হাবিব,ও ড.

শামীম খান এর তত্বাবধানে

কলকলিয়া ইউনিয়নের সাবেক তিন নম্বর ব্লকের সাত শতাধিক দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে  পবিত্র মাহে রামাদান উপলক্ষে নগদ অর্থ বিতরন করা হয়।

গতকাল শনিবার সকাল ১১ টায় কলকলিয়া ইউনিয়নের গোড়ার গাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নগদ অর্থ বিতরণ  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড সোসাইটির বাংলাদেশ সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড সোসাইটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বারিক, ব্যারিষ্টার জয়নাল আবেদিন, জসিম উদ্দিন,আমেরিকা প্রবাসী আবির হোসেন,ইউনাইটেড সোসাইটির বাংলাদেশ সমন্বয়কারী বিশিষ্ট শিক্ষানুরাগী আলীনুর রশীদ,কলকলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ছালিক মিয়া,ইউপি সদস্য ছাদিক আলম,সমাজসেবক ছইল মিয়া,ফজর আলী,জাহাঙ্গীর খান,কদ্দুস মিয়া,সোহেল মিয়া,সৈয়দ ইরশ্বাদ আলী,আকিকুর রহমান চৌধুরী, কামাল হোসেন প্রমুখ।  পরে সাত শত জনের মধ্যে জনপ্রতি নগদ এক হাজার টাকা করে সাত লাখ টাকা বিতরণ করা হয়।
এসময় এলাকার আনহার মিয়া,কাপ্তান মিয়া,আমিনুর রহমান সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com