1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

কোরআন থেকে শিক্ষা

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১০ Time View

আয়াতের অর্থ : ‘মুসাকে আমি তো আমার নিদর্শনসহ প্রেরণ করেছিলাম এবং বলেছিলাম, তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসো এবং তাদেরকে আল্লাহর দিবসগুলোর দ্বারা উপদেশ দাও। এতে তো নিদর্শন রয়েছে প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ৫)

আয়াতে ধর্মীয় বক্তৃতা ও ওয়াজের বিধান বর্ণনা করা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. মানুষকে আল্লাহর পথে আনার একটি মাধ্যম হলো তাদের প্রতি আল্লাহর অনুগ্রহগুলো স্মরণ করিয়ে দেওয়া।

২. রাসুলুল্লাহ (সা.) ‘আল্লাহর দিবসগুলো’ বাক্যের ব্যাখ্যায় বলেন, আল্লাহ প্রদত্ত অনুগ্রহ ও বিপদরূপী পরীক্ষা।

৩. আয়াত দ্বারা ওয়াজ ও ধর্মীয় বক্তৃতার বৈধতা প্রমাণিত হয়। কেননা এতে মন নরম হয় এবং ঈমান বৃদ্ধি পায়।

৪. ওয়াজ বৈধ হওয়ার শর্ত হলো তা শিরক, বিদআত, বিভ্রান্তি, মনগড়া কথা ও সংশয় থেকে মুক্ত হবে।
কোরআন, হাদিস ও পূর্বসূরিদের শরিয়তসম্মত উক্তি দ্বারা মানুষকে উপদেশ দেওয়া উত্তম।

 

৫. রাসুলুল্লাহ (সা.) বলেন, ঈমান দুই ভাগে বিভক্ত : অর্ধেক সবর আর অর্ধেক শোকর। কাতাদা (রা.) বলেন, সেই আল্লাহর প্রকৃত বান্দা যে পেলে শোকর করে আর পরীক্ষায় পড়লে ধৈর্য ধরে। (তাফসিরে কুরতুবি : ১২/১০৭)

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com