1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২ ইউরোপ থেকে ফেরত পাঠালো হলো ৩৫ বাংলাদেশিকে পূজায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

খাদিজার অবস্থা নিয়ে আশার আলো দেখা যাচ্ছে

  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ২৯৪ Time View

স্টাফ রিপোর্টার::সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা ধীরে- ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চাচা ফয়েজুল ইসলাম। আজ রবিবার সকালে স্কয়ার হাসপাতাল কতৃপক্ষের পক্ষ থেকে তিনি এ কথা জানান। ফয়েজুল ইসলাম বলেন, সকাল ৯টায় চিকিৎসক দেখেছেন। তিনি জানান নার্গিসের অবস্থার অবনতি নেই। তার শারীরিক অবস্থা ধীরে-ধীরে উন্নতি হচ্ছে। নার্গিসের সঙ্গে তিনি ও ভাই শাহীন আহমেদ রয়েছেন। এছাড়া স্কয়ার হাসপাতালের মেডিসিন ক্রিটিক্যাল ইউনিটের চিকিৎসক মির্জা নাজিম উদ্দীন বলেন, খাদিজার অবস্থা বর্তমানে স্থিতিশীল। আমরা আশাবাদী সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নয় বলে জানান।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাকে ঢাকায় আনা হয়। এদিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com