1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন স্বপ্ন ভাঙতে দিলেন না ইউএনও, আর্থিক সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেল ছাইমা জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ছুটির পর কর্মস্থলে ফিরেই অবরুদ্ধ শাবির উপাচার্য

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০১৫
  • ৫৯১ Time View

সিলেট সংবাদদাতা- দুই মাস ছুটির পর কর্মস্থলে ফিরেই আবারো আন্দোলন মুখে পড়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য প্রফেসর ড. এম আমিনুল হক ভুঁইয়া।
সোমবার সকালে কর্মস্থলে যোগ দিলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে শিক্ষকরা উপাচার্যকে তার কার্যালয়ে রেখে বাইরে থেকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন।
উপাচার্যের অসৌজন্যমূলক আচরণ ও প্রশাসন পরিচালনায় অযোগ্যতার পাশাপাশি নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।
শিক্ষকদের আন্দোলনের মধ্যে গত ২৩ এপ্রিল জরুরি সিন্ডিকেট বৈঠক ডেকে দুই মাসের ছুটিতে যান উপাচার্য আমিনুল হক ভূইয়া।
ছুটি শেষ করে আজ উপাচার্য স্বপদে ফিরলে পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা তাকে তালা দিয়ে অবরোধ করে আন্দোলন শুরু করেন। তবে এবার ভিসির পদত্যাগ ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশও উপাচার্যের পক্ষে অবস্থান নেয়ায় পদত্যাগের দাবিতে আন্দোলন নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com