1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার চর্চা জাতিসংঘ অধিবেশন/ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ

জগন্নাথপুরের গীতিকার লন্ডন প্রবাসী আব্দুল হকের মরদেহ বুধবার দেশে অাসছে এলাকায় শোকের ছায়া

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৫৭ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর (দিঘিরপাড়) গ্রামের ইংল্যান্ড প্রবাসী গীতিকার ও কবি আব্দুল হক আর নেই। তিনি শুক্রবার বিকেল ৫টায় ইংল্যান্ডের ম্যানচেষ্টার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নাল্লিলাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দুই স্ত্রী তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার জনিত রোগে ভূগছিলেন। গীতিকার ও কবি আব্দুল হকের মৃত্যুর সংবাদ বাড়িতে এসে পৌঁছলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। তার মৃত্যুতে জগন্নাথপুরে শোকের ছায়া নেমে আসে। আব্দুল হক জন্মস্থান জগন্নাথপুর ও ক্যমব্রীজে একজন গীতিকার ও কবি হিসেবে বেশ পরিচিত ছিলেন। তাঁর প্রায় পাঁচ শতাধিক গানের দুটি পান্ডুলিপি রয়েছে। আব্দুল হক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বিখ্যাত শিক্ষা শহর ক্যামব্রীজে বসবাস করে আসছিলেন। মৃত্যুর প্রায় তিন মাস পূর্বে তিনি ম্যানচেষ্ঠার শহরে চলে যান। গীতিকবি আব্দুল হক এর ছোট ভাই আব্দুল মজিদ জানান, বুধবার দেশে তাঁর লাশ পৌঁছবে। তারপর জানাযার সময় ঠিক করে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে গীতিকার আব্দুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ, অরূপ সরকারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com