1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায়

জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১১৭ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সড়ক মেরামত ও সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।

 প্রাক্কলন অনুযায়ী কাজ না করে  ইচ্ছেমাফিক কাজ করায় ক্ষুব্ধ জনগণের তোপের মুখে  সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ সময় ঠিকাদার

 নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের অধীনে ‘সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মেরামত ও সংস্কার’ প্রকল্পের আওতায় ই-টেন্ডারের মাধ্যমে ই-জিপি প্রক্রিয়ায় কাজটি পায় ‘মেসার্স স্মার্ট এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৯ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবনের ফ্লোরে পেটেন্ট স্টোন, আরসিসি ঢালাই, রঙ করা ও বারান্দায় গ্রিল স্থাপনসহ বিভিন্ন সংস্কার কাজের প্রাক্কলন তৈরি করা হয়।  মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান ফটক থেকে ভেতরের ১০ ফুট চওড়া রাস্তায় সিডিউল অনুযায়ী ৫ ইঞ্চি আরসিসি ঢালাই দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে মাত্র ২ থেকে আড়াই ইঞ্চি ঢালাই দিয়ে কাজ চলছিল। একই সাথে দীর্ঘদিনের নষ্ট হয়ে যাওয়া জমাটবদ্ধ সিমেন্ট, মাত্রাতিরিক্ত বালু এবং নামমাত্র  কংক্রিট দিয়ে  নিম্নমানের কাজ চালায় ঠিকাদারি প্রতিষ্ঠান। বিষয়টি নজরে আসলে স্থানীয় জনতা প্রতিবাদ জানালে  উত্তেজিত জনতার তোপের  মুখে কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদার ও শিক্ষা প্রকৌশলের লোকজন।

 জগন্নাথপুর গ্রামের বাসিন্দা  জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু বলেন, ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের উন্নয়নকাজে এ ধরনের অনিয়ম দুর্নীতি মেনে নেয়া যায় না।  সিডিউল অনুযায়ী স্বচ্ছ ও গুণগত মানের কাজ নিশ্চিত করতে হবে। অন্যতায় আমরা কঠোর পদক্ষেপ নিবো।

 বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক সৈয়দ নুর জানান, মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়ে আসার আগেই তড়িঘড়ি করে ঢালাইয়ের কাজ শুরু করা হয়। ঢালাইয়ে গুণগত মান নিয়ে প্রশ্ন উঠায়  তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জ শিক্ষা ও প্রকৌশল বিভাগের উপ সহকারী প্রকৌশলী ভানু লাল রায় জানান, শিডিউল অনুযায়ী অবশ্যই সড়কের ঢালাই কাজ করা  হবে। ঠিকাদারের লোকজন শুরুতে কিছু অনিয়ম করলে আমরা কাজ বন্ধ রাখি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্যারদের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে কাজ বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com