1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৯৭ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার গ্রেপ্তারকৃত জুয়াড়িদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
এরআগে গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় জুয়ার আসর  থেকে এক লাখ ৩০ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার ছেলে সাদিক মিয়া (৩১), রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মৃত মিসকন্দর আলীর ছেলে আমির হোসেন (৫২), জগন্নাথপুর বড় দিঘীরপাড় এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রোজন মিয়া (৪০), মিরপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে সুমন মিয়া (৩১), লোহারগাঁও গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে রাজু মিয়া (২২), ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে দিলদার হোসেন (২৮), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হরিনগর (বাগাউড়া) গ্রামের মৃত ছন্তর মিয়ার ছেলে ছুরত মিয়া (৫০) ও একই উপজেলার দীঘলবাক গ্রামের আলকাছ উল্লার ছেলে সানকার মিয়া (৪৩)।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে থানার উপপরিদর্শক (এসআই) রফিজুল মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে জুয়াড়িদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com