1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ‘দুই ভাইয়ের’ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪৭ Time View

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চণ্ডি হেদায়েতপুর) গ্রামে সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ‘দুই ভাইয়ের’ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম্মা সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় পীরেরবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইনজব আলী ও হাফিজ সায়মন আহমদের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান কামালী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল হক কামালী, ৯ নম্বর ওয়ার্ড সামাজিক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদ, চণ্ডিহেদায়েতপুর শাহদামড়ী জামে মসজিদের ইমাম মাওলানা ফয়জুর রহমান, পীরেরগাঁও জামে মসজিদের ইমাম আব্দুল বাছিত, বিশিষ্ট ব্যবসায়ী হুসাইন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুহেল আহমদ, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মুহিবুর রহমান কামালী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, সমাজকর্মী আমিনুল ইসলাম, জিয়াউর রহমান, হুসাইন আহমদ, আক্তার হোসেন, সেবুল মিয়া, আকিদ আলী, টিটু মিয়া ও লিলু মিয়া প্রমুখ।

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন,
পীরেরগাঁও গ্রামের নিরীহ কৃষক মতিউর রহমান ও তাঁর আপন চাচাতো ভাই মুজিবুর রহমানের বর্বরোচিত হত্যাকাণ্ডের মূল হোতারা এখনো গ্রেপ্তার হয়নি। এই জোড়া হত্যার ঘটনার জড়িত খুনি বেবলু, লেবলু, আবুল কাসেম, বাবুল মিয়া, আলী মিয়া, সেবুল, সালমান আহমদ, সোয়েব আহমদ, আরিফ উদ্দিন, রোকন উদ্দিনসহ অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। অবিলম্বে এসব অপরাধীদের  গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, গত সোমবার (২৬ অক্টোবর) পীরেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে আলমগীর হোসেনের সাথে একই গ্রামের আছির উল্লাহর ছেলে আবুল কাশেমের জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে। এরই জেরে গত মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষ চলাকালে আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান প্রতিপক্ষের ছুলফির আঘাতে বুকে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিউরকে মৃত ঘোষণা করেন। ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত মুজিবুর (৪০) ও আতাউর (৫০) কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ GY ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গত বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com