1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জগন্নাথপুরে দু’পক্ষের সংর্ঘষে মহিলাসহ আহত -১০

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ২৫২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের পল্লীতে দু’পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুত্বর আহত এক বৃদ্ধাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকেল ৩ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, উপজেলার পাইলগাও ইউনিয়নের পাইলগাও গ্রামের রমিজ আলী ও একই গ্রামের মকদ্দুস আলীর লোকজনের মধ্যে স্থানীয় গ্রামের হাওরে ক্ষেতের জায়গা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। শনিবার বিরোধপূর্ন জায়গায় উভয় পক্ষের লোকজন অবস্থান নিলে এতে দু’পক্ষে পক্ষের লোকজনের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। এক পযার্য়ে দ্’ুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। ঘন্ট্যাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আবর আলী (৭০)কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ইদ্রিছ আলী (৩০), সামারিছ আলী (৫০), রমিজ আলী (২৮), জমির আলী (২৫), মনোয়ারা বেগম (৩৫) লালফর মিয়া (১৭), খুদেজা বেগম (৬৫), মকদ্দুস আলী (৬৫) ও আহমদ আলী (৩৫) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সংঘর্ষের খবর পেয়েছি। এব্যাপারে থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com