1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন

জগন্নাথপুরে দূরপাল্লার মিনিবাস বন্ধ থাকলেও অটোরিকশা-টমটম-রিকশা চলাচল স্বাভাবিক

  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৬৮ Time View

স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ সোমবার থেকে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরেও এক সপ্তাহব্যাপি লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিনে সকাল থেকে সিলেট বিভাগীয় শহর সিলেট ও জেলাশহর সুনামগঞ্জের সঙ্গে যাত্রীবাহী মিনিবাস চলাচল বন্ধ থাকলেও সিএনজি চালিত অটোরিকশাসহ ছোটছোট যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা সদরের পৌরশহরের প্রধান সড়ক জগন্নাথপুর-রানীগঞ্জ মহাসড়কসহ জগন্নাথপুরের অভ্যন্তরিক সড়কগুলোতে সিএনজি চালিত অটোরিকশা, টমটম, লেগুনা, ব্যাটারি চালিত রিকশা, ট্রাকসহ ছোট ছোট যানবাহন চলাচল করেছে অন্যান্যদিনের মতো। তবে লকডাউনের কারণে অন্যদিনের তুলনায় শহরে লোকজনের উপস্থিতি কিছুটা কম ছিল।

এদিকে লকডাউন কার্যকর করতে ও সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে পৌরশহরে ভ্রাম্যমান আদালত পরিচালত হয়। অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় স্থানীয় পৌর পয়েন্টে এক পথচারিকে ২শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া সংক্রমণ রোধ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com