1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৫১ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে আজাদ মিয়া (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
আজাদ মিয়া উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন (ওয়াহিদনগর) গ্রামের মৃত তৌহাহিদ উল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে আজাদ মিয়া নিজ গ্রামের হাওরে ধান কাটার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। সারাদিনেও তিনি আর বাড়ি ফিরে না আসায় সন্ধ্যায় তাঁর স্ত্রী রুবিনা বেগম তাঁকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে হাওরের ধান খেতে ওই কৃষকের মরদেহ দেখতে পান তাঁর স্ত্রী। খবর পেয়ে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে গতকাল বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কৃষক আজাদ মিয়ার ডান পায়ের হাঁটুর নিচে সাপের কামড়ের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা বিষধর সাপের কামড়ে ওই কৃষককের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com