1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের মধ্যে চাল বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৩৩০ Time View

স্টাফ রিপোর্টার :: আই,ডি,টি ইসহাকপুর ডেভলাপমেন্ট ট্রাষ্ট ইউ-কের উদ্যোগে মঙ্গলবার জগন্নাথপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজন মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এ উপজেলা ইসহাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ট্রাষ্টের চেয়ারম্যান শিতাব খান’র সভাপতিত্বে ও প্রবাসি নুরুল করিমের পরিচালনায় এক বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ট্রাষ্ট্রি সামছু উদ্দিন, মাসুক মিয়া। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন প্রবাসি আওয়ামীলীগ নেতা আকমল খান, আওয়ামীলীগ নেতা আলা মিয়া, জাপা নেতা আছকির খান, প্রমুখ।
পরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩শত পরিবারের লোকজনের মধ্যে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com