1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি 

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৬৭ Time View
স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র  সদস্য সিনিয়র  সাংবাদিক সানোয়ার হাসান সুনু কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং গালাগালের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর উপজেলা বিএনপি।  রবিবার (২ আগস্ট) বিকেলে জগন্নাথপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এঘটনার প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব গৃহীত হয় এবং অভিযুক্তের বিরুধ্বে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণের সিদ্ধান্ত হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ (মাস্টার) এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল মোছাব্বির, যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ খান টুনু, সিনিয়র সদস্য আবুল কাশেম স্বপন, সিনিয়র সদস্য সানোয়ার হাসান সুনু, সদস্য ছাদিকুর রহমান নানু সহ জগন্নাথপুর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সৎ ও ন্যায়পরায়ণ ত্যাগী নেতা এবং  সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে অত্যন্ত অশালীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ, মানহানিকর  বক্তব্য প্রদান এবং তাঁর মৃত পিতা-মাতাকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই বিএনপি সমর্থন করে না।
মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা, শালীনতা, আইন এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
সভায় জানানো হয়, গত শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ১২টার দিকে ফেইস বুক লাইভে
জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমেদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সানোয়ার হাসান সুনু কে উদ্দেশ্য করে অত্যান্ত কুরুচিপূর্ণ  ভাষায় গালিগালাজ করেন।  তাঁর মৃত পিতা-মাতাকে নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি জগন্নাথপুর গ্রামবাসীকেও অত্যন্ত অশালীন ভাষায় গালাগাল করেন।
এ ঘটনায় জগন্নাথপুর উপজেলা বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নিন্দা প্রস্তাব গ্রহন করে ।  একই সঙ্গে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও দলের উপজেলা ও ইউনিয়নের সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com