স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে মদসহ সবুজ মিয়া ওরফে সজীব (৩০) নামের এক যুবক কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার তাজউদ্দিনের ছেলে।
আজ মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে দুই লিটার চোলাই মদসহ সবুজ মিয়াকে থানা পুলিশ পৌরএলাকা থেকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮সনের ৩৬(১)এর২৪(ক),এর থাকায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply