1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন স্বপ্ন ভাঙতে দিলেন না ইউএনও, আর্থিক সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেল ছাইমা জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

জগন্নাথপুরে মে দিবস উপলক্ষে শ্রমিকলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১ মে, ২০১৬
  • ২৭০ Time View

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুর দুইটায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি নুরুল হক এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মহিলা কাউন্সিলর মীনা রানী পাল,উপজেলা শ্রমিকলীগ সহ-সভাপতি সুলতান মিয়া মেম্বার, রানীগঞ্জ ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি হাজী সুন্দর আলী, শ্রমিকলীগ নেতা তরমুজ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম,বিশ্বজিৎ পাল, শ্রমিকলীগ নেতা সফিক মিয়া, মৎস্যজীবিলীগ সেক্রেটারী ক্ষিতিশ দাশ, উপজেলা যুবলীগ নেতা এনামুল হক, রমজান আলী ছানা,সেলিম খান,জুবেল খান,ছদরুল মিয়া,পৌর যুবলীগ নেতা নিজামুল করিম,আক্তার হোসেন,কামরুজ্জামান,উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, তফজ্জুল হক সুমনকলেজ ছাত্রলীগ নেতা আদিল মিয়া প্রমুখ। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও দেশের অগ্রগতি উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, বর্তমান সরকার শ্রমিকদের নায্য অধিকার বাস্তবায়নে কাজ করছে। শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। তাই সকল শ্রেণীপেশার শ্রমজীবিদেরকে অধিকার রক্ষায় বর্তমান সরকারের উন্নয়নে সহযোগীতা করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com