1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ৫ দোকানিকে জরিমানা

  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৮৬ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মূল্য তালিকা না থাকায় তিন দোকানদারকে ৫হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুরের ইউএনও

আল বশিরুল ইসলাম ও এসিল্যান্ড রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা মূল্য তালিকা না থাকায় আল্লাহর দান ফলের দোকানকে ৪ হাজার টাকা , পাঠাগার মসজিদ মার্কেটের ফাস্টফুডের দোকানে ৫০০ টাকা ও দীপ ভেরাইটিজ স্টোর কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইউএনও আল বশিরুল ইসলাম বলেন, রমজান উপলক্ষে বাজার তদারকি করতে গতকাল জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিন দোকান কে ৫৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ফুটপাত থেকে দোকান সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com