1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স খোদেজা যোগদান করেই আবার বির্তকে

  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৩৯৭ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স খোদেজার বিরুদ্ধে আবারও বির্তকের ঝড় উঠেছে। নানা অভিযোগে বদলী হয়ে যাওয়া বির্তকিত নার্স খোদেজা জগন্নাথপুরে এসে বির্তকিত কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন। জানা গেছে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের পইলভাগ গ্রামের মনির মিয়ার স্ত্রী নেহারা বেগম (৪০) কে অসুস্থ অবস্থায় স্বজনরা শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্নে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে হাসপাতালের দ্বিতীয়তলায় নার্সের নিকট পাঠান। সেখানে নার্স খোদেজা বেগম চিকিৎসা করে রোগীর কাছে চার হাজার টাকা দাবি করেন। অনেক দরকষাকষির পর দরিদ্র ওই রোগীর স্বজনরা খোদেজাকে ১৫০০ টাকা দিয়ে হাসপাতাল থেকে ছাড়া পান। পরে রোগীর ভাই ইকড়ছই গ্রামের আজিম উদ্দিন গিয়ে কেন এত টাকা রাখা হয়েছে জানতে চান নার্স খোদেজার কাছে। তিনি সদুত্তর না দেয়ায় বিষয়টি তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট বিচার প্রার্থী হলে নার্স খোদেজা ১ হাজার টাকা ফেরত দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, অভিযোগ শুনে স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওকে ঘটনাটি তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com