1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২

জগন্নাথপুর পৌর নির্বাচনে তিনটি কেন্দ্রে ইভিএম জটিলতায় ভোটাররা ভোট দিতে পারেনি বলে অভিযোগ আওয়ামী লীগ প্রার্থীর

  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪৪৮৫ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া পৌর সভায় তিনটি ভোট কেন্দ্রে ইভিএম জটিলতায় ভোটারা ভোট দিতে না পেরে চলে গেছেন বলে অভিযোগ করেছেন। রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিতভাবে তিনি এমন অভিযোগ করেন। লিখিত অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া বলেন পৌর সভার ৬ নং ওয়ার্ড জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭ নং ওয়ার্ড ইকড়ছই ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ও পশ্চিম পাশের কেন্দ্রে ইভিএম জটিলতায় সহস্রাধিক ভোটাররা ভোট দিতে পারেনি। অনেক ভোটার ও কেন্দ্রে থাকা আমার এজেন্ট বিষয়টি আমাকে জানালে আমি মুঠোফোনে ইভিএম মেশিনের চার্জ না থাকা ও মেশিনের কারিগরি ত্রুটির কথা সহকারী রিটার্নিং কর্মকর্তা কে বিষয়টি অবহিত করি। উনি টেকনিশিয়ান পাঠিয়ে বিষয়টি সুরাহার আশ্বাস দেন। এরমধ্যে অনেক ভোটার ভোট প্রয়োগ না করে ফিরে যান। উক্ত কেন্দ্র তিনটি তে পরবর্তীতে অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেন নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় অনেক নারী ও পুরুষ ভোটার ভোট না দিয়ে বাড়ি চলে যান। এতে করে জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে সঠিকভাবে মানুষের ভোটের প্রতিফলন ঘটেনি বলে আমি মনে করি। নির্বাচন কমিশন যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলনে প্রতিশ্রুতিবদ্ধ তাই বঞ্চিত ভোটারদের ভোট প্রয়োগের ব্যবস্হা করে দেওয়াচন কমিশনের দায়িত্ব। তিনি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, মেয়র প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত  করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com