1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

জগন্নাথপুরে হাফিজ সৈয়দ নাঈম আহমদের মুক্তির দাবিতে মানববন্ধব

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪১ Time View

স্টাফ রিপোর্টার::

হাফিজ সৈয়দ নাঈম আহমদের মৃত্যুদন্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন কর্মসুচির পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা দুইটার দিকে স্থানীয় পৌর পয়েন্টে উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুরের আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।

উপজেলা উলামা ঐক্য পরিষদের সহ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম এবং মুফতি সৈয়দ শামীম আহমদের যৌথ পরিচালনায় এতে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুনঈম শাহীন, মাওলানা শায়খ আজিজুল হক, হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম কাসেমী, মাওলানা বাহা উদ্দিন, মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাওলানা মুতিউর রহমান, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মুফতি অলিউর রহমান, মাওলানা আজিজুল ইসলাম, তেলাওয়াতে কোরআন হাফিজ তোফায়েল আহমদ প্রমূখ।

বক্তারা, হাফিজ সৈয়দ নাইমের বিরুদ্ধে তথাকথিত ‘হত্যাচেষ্টা’ মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি করে দীর্ঘদিন কারাবন্দি থাকা সৈয়দ নাঈম আহমদকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
 প্রসঙ্গত, ২০০৪ সালে দিরাইয়ে এক জনসভায় গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়। সাম্প্রতিক এ মামালায় হাফিজ সৈয়দ নাঈম আহমদকে  মৃত্যুদন্ডের রায় দেন আদালত। রায়ের পর থেকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com