1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ

ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ৭২ মামলার কার্যক্রম স্থগিত

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬
  • ৩৮৬ Time View

স্টাফ রিপোর্টার:: ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে দায়ের করা ৭২টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।একই সঙ্গে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এই ৭২টি মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাগুলোর কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে ৩ এপ্রিল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে ৬৬টি মামলায় চার সপ্তাহ করে আগাম জামিন পান মাহ্ফুজ আনাম। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা আদালত থেকে তিনি ১০টি মামলায় জামিন পেয়েছেন।
সম্প্রতি একটি বক্তব্যকে কেন্দ্র করে দেশের ৫৩ জেলায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেমসহ ৮৩জন ব্যক্তি ৮৩টি মামলা করেন। এর মধ্যে ১৭টি মামলায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com