1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

ডেভিল হান্ট ফেইস টু অভিযান: জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেইস টু এর অভিযানের অংশ হিসেবে পুলিশ দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কামিল আহমদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

আজ (১৪ ডিসেম্বর) রোববার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল শনিবার রাতে তাঁকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। কামিল আহমদ সাদিপুর (আনাপুর) গ্রামের আব্দুল আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সক্রিয় সদস্য এবং সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার এজাহার নামীয় ১০ নম্বর আসামি ।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্রে করে গত ২৮ জুন সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com