1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ সৌদি আরবের রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

দোয়ারাবাজারে মাদকের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোতালিবের উপর হামলা, অভিযুক্ত আটক

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহাদ ভূইয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বাঁশতলা আঞ্চলিক বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আহাদ ভূইয়া চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোতালিব ভূইয়া। এর জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com