1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ জাতীয় সমবায় দিবসে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ‘জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন’-এর আংশিক কমিটি গঠন সুনামগঞ্জে থানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নবীগঞ্জে ইউএনও’র অভিযান, এক মাসের দণ্ড যুবকের

  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুরে পাহাড়ি টিলা থেকে মাটি কাটা ও টিলার গাছ, বাঁশ কর্তনের খবর পেয়ে মধ্য রাতে পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জহুর হোসেন (২৪) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া পাহাড় কাটায় ব্যবহৃত এক্সকেভিটর মেসিন, গাছ ও বাঁশ জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে উপজেলার দিনারপুর পাহাড়ি এলাকায় অবৈধভাবে মাটি,গাছ ও বাঁশ কেটে আসছিল একদল অসাধু লোক।

গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পানিউমদা এলাকায় শুক্রবার (১২ মার্চ) রাত সোয়া ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি এক্সকেভিটর মেসিন কর্তনকৃত গাছ ও বাঁশসহ উপজেলার করগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল কদ্দুসের পুত্র জহুর হোসেন(২৪) কে আটক করা হয়।

পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(চ) ধারার অপরাধের দায়ে ধারা ১৫(১) অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।আটককৃত এক্সকেভিটর সরকারের নামে বাজেয়াপ্ত এবং গাছ ও বাঁশ বিধি মোতাবেক নিলামে বিক্রি করার জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন কাজে সহায়তা করে নবীগঞ্জ থানার গোপলার বাজার ফাঁড়ির এস.আই ফিরোজ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ। অভিযানের খবরটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com