1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

চলন্ত গাড়ী থেকে পড়ে গিয়ে জগন্নাথপুরের যুবকের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ৮৯২ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাসষ্ট্যন্ডে চলন্ত ম্যাক্সি গাড়ী থেকে পড়ে গিয়ে কমর উদ্দিন(১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কমর উদ্দিন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের তাজুদ মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়,গত বুধবার নিহত কমর উদ্দিন শেরপুর থেকে ম্যাক্সি গাড়ী যোগে রাত ৮টার সময় ইনাতগঞ্জ বাজারে আসে। এ সময় সে গাড়ী থামানোর আগেই চলন্ত অবস্থায় নামতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ইনাতগঞ্জ বাজারে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। তার অবস্থার অবনতি ঘটলে সাথে সাথে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বেলা ১১টার সময় নামাজে জানাযা শেষে গ্রাম্য কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com