1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

নবীগঞ্জ উপজেলা পরিষদের চেক হস্তান্তর

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ৩৭২ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল¬াহ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কাছে নবীগঞ্জ পৌরসভার পাওনা বকেয়া পৌর কর প্রায় ১৪ লাখ টাকার মধ্যে ৭ লাখ টাকার চেক নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর হাতে হস্তান্তর করেছেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর সন্তোষ দাশ, প্রাইমারী শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ প্রমূখ। উলে¬খ্য, দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের নিকট পৌর কর বকেয়া থাকায় তাগিদ দেন পৌর কর্তৃপক্ষ। এরপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা ২ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী পৌর মেয়রের নিকট উক্ত ৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এবং বকেয়া বাকী টাকা পর্যায়ক্রমে দেয়ার প্রতিশ্র“তি দেন। পাশাপাশি পৌরসভার অর্থায়নে উপজেলা পরিষদের প্রধান ফটকে গেইট এবং কমপে¬ক্স এলকার রাস্তা নির্মাণ দাবী জানানো হয়েছে। পৌর মেয়র তা বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com