1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ জাতীয় সমবায় দিবসে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ‘জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন’-এর আংশিক কমিটি গঠন সুনামগঞ্জে থানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.)

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View

আবু সাঈদ খুদরি (রা.)–র বরাতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে।

নবী (সা.) বলেছেন, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল। পরে বের হয়ে একজন পাদ্রিকে সে জিজ্ঞেস করল, আমার তওবা কি কবুল হওয়ার আশা আছে?

পাদ্রি বলল, না। এতে সে পাদ্রিকেও হত্যা করল।

এর পর আবার সে জিজ্ঞাসা করতে লাগল। তখন এক ব্যক্তি তাকে বলল, তুমি অমুক স্থানে চলে যাও। সে রওনা দিলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। সে তার বুক দিয়ে সে স্থানটির দিকে ঘুরে গেল।
মৃত্যুর পর রহমত ও আজাবের ফেরেশতা তার রুহ নিয়ে বিতর্কে লিপ্ত হলেন। আল্লাহ্‌র সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির কাছে যাও। আর পেছনে ফেলে স্থানটিকে (যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল) আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। এর পর ফেরেশতাদের উভয় দলকে নির্দেশ দিলেন, তোমারা এখান থেকে দুই দিকের দূরত্ব মেপে দ্যাখো। মেপে দেখা গেল, মৃত লোকটি সামনের দিকে এক বিঘত বেশি এগিয়ে আছে। অতঃপর তাকে ক্ষমা করে দেওয়া হলো। (সহিহ বুখারি, হাদিস: ৩৪৭০)
সৌজন্যে প্রথম আলো

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com