1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ সাগরপথে গ্রিস যেতে গিয়ে এক মাস ধরে নিখোঁজ জগন্নাথপুরের দুই যুবক, উৎকণ্ঠায় পরিবার জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি ৩ লাখ টন ধান ও সাড়ে ৫ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী রিজিকের ফয়সালা হয় আসমানে উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

পূজায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মাগুরায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ও আজ শুক্রবার সকালে তাঁদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুজন হলেন মাগুরার শ্রীপুর উপজেলার মোকর্দমখোলা গ্রামের আলমগীর লস্কর (৪০) ও গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২২)।

দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার দুর্গাপূজায় বিজয়া দশমীর রাতে ওই দুজন ভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন। পরে অসুস্থ বোধ করলে আলমগীরকে তাঁর বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আজ সকাল সাতটার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়লে বিধান বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিধানের কাকি সুপ্রিয়া সাহা বলেন, দশমীর রাতে অতিরিক্ত মদ্যপান করার পর বিধান অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে এসে প্রথমে কাউকে কিছু জানাননি। পরে শরীরে অতিরিক্ত যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান বিধান। গতকাল রাতে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ  বলেন, ‘হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাতে একজন মারা গেছেন। তাঁর অ্যালকোহল বিষক্রিয়া হয়েছিল। আর সকালে যিনি মারা গেছেন, তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। দুটি বিষয়ই আমরা পুলিশকে জানিয়েছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া  বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিচয় ও অন্যান্য বিষয় তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।

সূত্র প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com