1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:

ফেয়ার ফেইস জগন্নাথপুরের নতুন কমিটি ঘোষণা

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২২৬ Time View

নিজস্ব প্রতিবেদক-সুনামগঞ্জের জগন্নাথপুরের উপজেলা ভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেয়ার ফেইস জগন্নাথপুর’ (২০২৩-২৪) কার্যনির্বাহী কমিটি  ঘোষনা করা হয়েছে।শনিবার সকাল ১১ টায় সংগঠনের কার্যালয়ে সংগঠনের স্থায়ী কমিটির মহাসচিব এম শামীম আহমেদের সভাপতিত্বে এবং সাইফুর রহমান মিনহাজের পরিচালনায় সাধারণ সভায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে ফের সাইফুর রহমান মিনহাজকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব  এম. শামীম আহমেদ।

এছাড়াও নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি রিংকু চন্দ দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক শুয়াইবুর রহমান ও কামরুল ইসলাম মাহিকে নির্বাচিত করে ৯১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহসভাপতি খোকন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সদস্য শামিনুর রহমান, মইনুল হাসান সহ কার্যনির্বাহী পরিষদ এর গৌতম গোফ,মুস্তাক আহমেদ, জমসেদ,রাইসুল ইসলাম রিমন,মারুফ, রোকন,রুহেল প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com