1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

বজ্রপাতে আরো দুই কৃষকের মৃত্যু

  • Update Time : শনিবার, ২ মে, ২০১৫
  • ৪৪৮ Time View

দিরাই সংবাদদাতা:: সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে আব্দুল কাদের (১৮) ও হরি ভক্ত দাস (৪৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল কাদের উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উর্ধপাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং হরি ভক্ত দাস একই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহতাপুর গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানান, সকালে কাদের উপজেলার ভাটিপাড়া গ্রামের পাশের বাড়ির বোরো ধান কাটতে কালিগুটা হাওরে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহতাপুর গ্রামের পাশের হাওরে ধান কাটতে গেলে একই সময়ে বজ্রপাতে হরি ভক্ত দাসও মারা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com