1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির ভারতে চলন্ত গাড়িতে জীবন্ত পুড়ে প্রাণ গেল ৬ বন্ধুর হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্রে করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথপুরে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব,১১ বছর ধরে উপেক্ষিত রাধারমণ স্মৃতি কমপ্লেক্স জগন্নাথপুরে বিএনপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’পালিত প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, অগ্রাধিকার পাবে মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হলে মুমিনের করণীয় ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ

বাংলাদেশ এখন বিশ্বের ৪৪তম বৃহৎ অর্থনৈতিক শক্তি

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ৮২৩ Time View

বিশেষ প্রতিনিধি::-বিশ্বব্যাংক এবং আইএমএফ এর তথ্যমতে, বাংলাদেশ এখন বিশ্বের ৪৪তম বৃহৎ অর্থনৈতিক শক্তি। আওয়ামী লীগ সরকারের নিষ্ঠা আর কঠোর পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ফেইসবুক অ্যাকাউন্টে তিনি এই মন্তব্য করেন। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ফেইসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো- আরও একটি ভালো সংবাদ। বিশ্বব্যাংক এবং আইএমএফ এর তথ্যমতে, বিশ্বের অর্থনৈতিক সমীক্ষায় মাত্র দুই বছরে ১৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। পরম মানের দিক থেকে আমরা এখন বিশ্বের ৪৪তম বৃহৎ অর্থনৈতিক শক্তি, কিন্তু সমতা ভিত্তিতে ক্রয় ক্ষমতার বিচারে সে অবস্থান ৩৩তম। এত অল্প সময়ে খুব কম দেশই এই অগ্রগতি করতে পেরেছে। এই অর্জন সম্ভব হয়েছে কেবল আমাদের আওয়ামী লীগ সরকারের নিষ্ঠা আর কঠোর পরিশ্রমের ফলে। আমরা দ্রুততার সাথেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং যেতে থাকবো। জয় বাংলা !জয় বঙ্গবন্ধু !

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com