1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

বাস লেগুনার সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

  • Update Time : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৬৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: কক্সবাজারের চকরিয়া বরইতলী রাস্তার মাথা এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরইতলী রাস্তার মাথা নতুন পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিংঙ্গা হাইওয়ে পুলিশ তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- লেগুনার চালক চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর এলাকার খায়ের আহমদ (৪০), চকরিয়ার হারবাং পাহাড়তলীর সাইফুল আলমের ছেলে আবুল কাশেম (২৭) ও হারবাং দক্ষিণ পাড়ার মনছুর আলমের ছেলে জহির আহমদ (৩১)।
এ ঘটনায় উভয় গাড়ির অন্তত ২৫ জন আহত হয়েছেন। চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, স্টার লাইন পরিবহনের কক্সবাজারমুখী বাসটি মহাসড়কের চকরিয়ার বরইতলী রাস্তারমাথা পেট্রল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীতমুখী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ম্যাজিক গাড়ির এক নারী যাত্রী মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com