1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

বিশ্বনাথে ৩টি গরু চুরি

  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;;

সিলেটের বিশ্বনাথে গরু ঘরের তালা ভেঙ্গে ৩টি গরু চুরি সংগঠিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার  রাতে উপজেলার সদর ইউপির পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর বাড়িতে এ চুরি ঘটনা ঘটে।

চুরি হওয়া গরুর মধ্যে দুটি গাভী ও একটি ষাড় গরু রয়েছে। এ ঘটনায় রবিবার সকালে আমির আলী বাদি হয়ে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আমির আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে শখের বসে গরু পালন করে আসছেন। শনিবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় ৩টি গরুকে গোয়ালঘরের ভিতরে রাখা হয়।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর বেলায় নামাজ পড়তে ঘুম থেকে উঠে দেখতে পান গরু ঘরের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। এসময় গরু ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন গরুগুলো নেই।

শনিবার রাতের কোনো এক সময় গোয়ালঘরের তালা ভেঙে দুটি গাভী ও একটি ষাড়গুলো চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা হবে বলে তিনি দাবি করেন।

এব্যাপারে বিশ্বনাথ থানা অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, ‘গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com