1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ জামায়াত জোটের লংমার্চ/ এক দফার হুঁশিয়ারি বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ সত্যিকারের তাওবা যেভাবে মানুষকে পবিত্র করে রাজধানীতে দুটি বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ১ `অল টাইম ক্লিন জগন্নাথপুর’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মোবাইল ফোনের জন্য শিক্ষকের ছেলেকে হত্যা

বিয়ের ৯ দিন পর মেয়েটি চলে গেলে না ফেরার দেশে

  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ২৯৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মাত্র ৯ দিন আগেই বিয়ে হয়েছিল মেয়েটির। কিন্তু করা হলো না সুখের সংসার। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পিকআপ ভ্যানের চাপায় রাইদা আক্তার (২০) নামে এই নববধূর মৃত্যু হয়েছে। তিনি বাবার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কচুক্ষেতে স্বামীর বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

গতকাল দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাইদার স্বামী আল-আমিন কচুক্ষেতের একটি মসজিদের ইমাম। গিয়াসউদ্দিন নামে তাদের এক স্বজন জানান, দুপুর ১২টার দিকে আল-আমিন রাইদাকে নিয়ে সিদ্ধিরগঞ্জ থেকে মোটরসাইকেলে কচুক্ষেত যাচ্ছিলেন।

যাত্রাবাড়ীর রায়েরবাগ হাশেম রোড এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রাইদার মৃত্যু হয়। তিনি জানান, গত ৩০ ডিসেম্বর আল-আমিনের সঙ্গে রাইদার বিয়ে হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com