1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২৬ Time View
বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমের মাঝে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ। বিশেষ করে গতকাল মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এক প্রকার ‘নিদ্রাহীন রাত’ কেটেছে জগন্নাথপুরবাসীর।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতিকালে জগন্নাথপুরে লোডশেডিং অস্বাভাবিকভাবে বেড়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে আজ বুধবার (১২) বিকেল ৪টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উপজেলা সদরে কমপক্ষে ১১ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং করা হয়েছে। আর জগন্নাপুরের গ্রামাঞ্চলে দৈনিক ১৪ থেকে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
পৌরশহরের বাসিন্দা হারুন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ঘন ঘন বিদ্যুৎ যায়। এরপর রাত ১টার দিকে বিদ্যুৎ এসে আবার চলে যায়, সারারাতে আর দেখা মেলেনি। বিদ্যুতের অপেক্ষায় অপেক্ষায় আমাদের ঘুমহীন রাত কেটেছে।
একই অভিজ্ঞতার কথা জানিয়ে স্থানীয় নাগরিক ফজলুর রহমান বলেন, “অসহনীয় গরম আর অস্বাভাবিক বিদ্যুতের ভোগান্তিতে আমরা অতিষ্ঠ। এই দুর্ভোগ থেকে কবে পরিত্রাণ পাব জানি না।
উপজেলার রানীগঞ্জের বাসিন্দা জুয়েল আহমদ গ্রামীণ অঞ্চলের শোচনীয় চিত্র তুলে ধরে বলেন, আমাদের গ্রামগুলোতে দিবারাত্রি ১৫ থেকে ১৬ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বিদ্যুৎ কখন চলে যায় সেটা বোঝা যায়, কিন্তু কখন আসে তা বোঝা যায় না।
জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘ফেয়ার ফেইস’-এর সভাপতি শামীম আহমদ বলেন, প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় গ্রামীণফোনের নেটওয়ার্ক, ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে প্রবাসীদের সাথে যোগাযোগ ব্যাহত হচ্ছে। এছাড়া পানির মোটর, ফ্রিজ ও অন্যান্য সেবামূলক যন্ত্রপাতি চালানো যাচ্ছে না। গত কয়েকদিন ধরে এই অস্বাভাবিক পরিস্থিতি চলছে। দ্রুত এই লোডশেডিংয়ের তীব্রতা কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জোর দাবি জানান তিনি।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, জাতীয় পর্যায়ে বিদ্যুতের তীব্র সংকট দেখা দেওয়ায় জগন্নাথপুরেও লোডশেডিং করতে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই উপজেলায় বিদ্যুতের গড় চাহিদা ছিল প্রায় ১০ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে আমরা বরাদ্দ পেয়েছি মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট। চাহিদার তুলনায় বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় এই বিশাল ঘাটতি ও লোডশেডিং তৈরি হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com