1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

মাদকসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংরক্ষিত দুই নারী ইউপি সদস‌্যকে গ্রেপ্তার ক‌রে‌ছে জেলা গোয়েন্দা শাখা (ডি‌বি) পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রা‌ত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী ডি‌বি পুলি‌শ কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

ওসি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় অফিসার ও সদস‌্যরা বিকে‌লে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী‌তে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

গ্রেপ্তাররা হ‌লেন- কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসা. হামিদা খাতুন (৪৭)। তি‌নি মাজবাড়ী ইউনিয়‌নের ১, ২ ও ৩ নম্বর ওয়া‌র্ডের সংর‌ক্ষিত ইউপি সদস‌্য। অপরজন চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। তি‌নি ৭, ৮ ও ৯ নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস‌্য।

মাজবাড়ী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষ‌দের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়‌টি শু‌নে‌ছেন। কিন্তু প্রশাস‌নিকভা‌বে এখনো তা‌কে কিছু জানা‌নো হয়নি। ‍সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com