1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

মৌলভীবাজারে সন্দেহভাজন জঙ্গি আস্থানায় কিছুক্ষনের মধ্যে অভিযান শুরু

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ২৭২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুটি বাড়ির মধ্যে একটির অবস্থান মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। অপর বাড়িটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর এলাকায়। দুই বাড়ির মধ্যে নাসিরপুরের বাড়িটিতে কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু করবে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

বুধবার দুপুরে পিআইবি’র বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

অভিযানে অংশ নিতে বেলা সোয়া ১১টার দিকে সোয়াটের (সর্বাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস) একটি টিম ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দু’টি জঙ্গি আস্তানা ঘেরাও করে রেখেছে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।

বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের ‍আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com