1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

যুক্তরাষ্ট্রে সড়ক দুঘূটনায় ১৩ ‘অবৈধ অভিবাসী’ নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেক্সিকো সীমান্তের কাছে যাত্রীবাহী একটি গাড়িতে একটি ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

গাড়িটি মেক্সিকো সীমান্তের কাঁটাতারের বেড়ার ভাঙ্গা অংশ দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

কর্মকর্তারা মঙ্গলবার সকালের ভয়াবহ দুর্ঘটনার খবর জানার প্রায় এক ঘণ্টা আগে এ সীমান্ত বেড়ায় ১০ ফুট ভাঙ্গা দেখতে পান।

সীমান্ত কাঁটাতারের বেড়া ভাঙ্গার স্থান থেকে ক্যালিফোর্নিয়ার প্রায় ৩০ মাইল অভ্যন্তরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এল সেন্ট্রো সেক্টর চিফ পেট্রল এজেন্ট গ্রেগোরি বোভিনো এক বিবৃতিতে বলেন, প্রাথমিক তদন্তে সীমান্ত বেড়া কাঁটার ঘটনার সঙ্গে এ গাড়ির সম্ভাব্য যোগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রোর কাছে শিশুসহ ২৪ জনেরও বেশি লোককে বহন করা এসইউভি গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে মঙ্গলবারের এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকো সরকার জানায়, নিহতদের মধ্যে কমপক্ষে ১০ জন মেক্সিকান রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com