1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ জামায়াত জোটের লংমার্চ/ এক দফার হুঁশিয়ারি বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ সত্যিকারের তাওবা যেভাবে মানুষকে পবিত্র করে রাজধানীতে দুটি বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ১ `অল টাইম ক্লিন জগন্নাথপুর’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মোবাইল ফোনের জন্য শিক্ষকের ছেলেকে হত্যা

যে পরিচয়ে মৌলভীবাজারে বাড়ি ভাড়া নেয় জঙ্গিরা

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ২৭৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়ির মধ্যে একটি বাড়ি ভাড়া নেয়া হয় বেসরকারি কোম্পানির ম্যানেজার পরিচয়ে। তিন মাস আগে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার বাসাটি ভাড়া নেয়া হয়। ভাড়া নেয়ার সময় ওই জঙ্গি নিজের নাম বেলায় বলে বাড়ির কেয়ারটেকারকে জানিয়েছিল।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকার জঙ্গি আস্তানা ঘিরে রাখার সময় সেখানে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার রওশওউজ্জামান সিদ্দিকী এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত জানুয়ারিতে বড়হাট এলাকার বাসাটি ভাড়া নেন বেলাল। বাড়ির কেয়ারটেকার জুয়েল মিয়ার কাছ থেকে তিনি মাসিক সাত হাজার ২০০ টাকায় বাসাটি ভাড়া নেন। এসময় বেলায় নিজেকে আরএফএল কোম্পানির ম্যানেজার পরিচয় দেন। বাড়িটিতে বেলালের সঙ্গে তার শ্বশুর ও তিন শিশু থাকতেন।

পুলিশ কর্মকর্তা রওশনউজ্জামান আরও বলেন, বেলালের মাধ্যমে নাসিরনগরের গ্রামের বাড়িটি ছয় হাজার ৬০০ টাকায় ভাড়া নেন মাহফুজ নামে একজন। সেখানে তার সঙ্গে আছে শ্বশুর শাশুড়ি ও চার শিশু।

পুলিশের এই কর্মকর্তা জানান, পুলিশ, র‌্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। অভিযান চালানোর জন্য সোয়াটের অপেক্ষা করা হচ্ছে। তারা পৌঁছলেই অভিযান চালানোর পরিকল্পনা নেয়া হবে।

উল্লেখ্য, রাত তিনটা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে দুটি বাড়ি থেকে গোলাগুলি ও গ্রেনেড বিস্ফোরনের শব্দ শোনা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com