1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন স্বপ্ন ভাঙতে দিলেন না ইউএনও, আর্থিক সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেল ছাইমা জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

যৌতুকের জন্য গৃহবধুকে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন!

  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৪২২ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ :নবীগঞ্জের পল¬ীতে যৌতুকের জন্য রোমানা নামে এক গৃহবধুকে ঘুমন্ত অবস্থায় তার বাবার বাড়িতে পাষন্ড স্বামী গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে স্ত্রীর পুরো শরীর দগ্ধ করে দিয়েছে। ঐ গৃহবধুকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় বৃহস্পতিবার রাত ৯ টায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।
জানাযায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদ পুর গ্রামে আব্দুর রহিমের কন্যা রোমানা বেগম (২৩) যৌতুকের নির্যাতনের জন্য তার বাবার বাড়ি আসলে রক্ষা হয়নি। গত বুধবার রাতে তার পাষন্ড স্বামী নানু মিয়া(৩৫) ঘুমন্ত অবস্থায় রোমেনার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এসময় রোমানার চিৎকারের পরিবারের লোকজন জেগে উঠে দেখেন মুহুর্তের মধ্যেই পেট্রোল ঢেলে লাগানো আগুনে পুড়ে দগ্ধ হয়ে যায়। তাৎক্ষনিক ভাবে গৃহবধুকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় রাত ৯ টায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। এব্যাপারে নবীগঞ্জ থানায় রোমানাকে দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আগুনে ভষ্মিভূত রোমানার এক বছরের তাসলিমা নামে একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামীর বাড়ি বালাগঞ্জ উপজেলার কালনীচর গ্রামে। ঐ গ্রামের ছালিক মিয়ার পুত্র নানু মিয়াকে ভালবেসে দুইবছর আগে বিয়ে করে। পরে স্বামী নানু যৌতুকের জন্য মারপিট করলে রোমানা কিছু দিন পূর্বে বাবার বাড়ি চলে আসে। গতকাল রাতে স্বামী এখানে এসে আবার ভালবাসার অভিনয় করে ঘরে ডুকে তার হাত পায়ে ধরে বলে আর মারপিট করবে না। সে তাকে ভালবাসে তাই নিতে এসেছে। তখর সহজ সরল রোমানা তাকে রাতে বাবার ঘরে থাকার জন্য বলে। রাতে ঘুমিয়ে পড়লে স্বামী গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান বলেন, এখনো তারা মামলা দেয়নি। আমাদের কে ঘটানাটি জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com