1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন

রমজান হচ্ছে সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস- মেয়র আব্দুল মনাফ

  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০১৬
  • ২৭৯ Time View

স্টাফ রিপোর্টার::জগন্নাথপরে বাংলাদেশ মানবাধিকার কমিশন ও সামাজিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্টস্থ ভাই ভাই রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বলেন পবিত্র রমজান হচ্ছে সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস। এই মাসকে কাজে লাগাতে পারলে ইহকাল ও পরকালে নৈকট্য লাভ সম্ভব । তিনি ইফতার আয়োজনকারীদের ভুয়সী প্রশংসা করে আরো বলেন, দরিদ্র জনগোষ্টির কল্যানে মানবাধিকার ও সামাজিক ঐক্য পরিষদ গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে যাচ্ছে। সমাজে অন্যায় অবিচার রোধকল্পে সামাজিক সংগঠনের বিকল্প নেই । তিনি জগন্নাথপুর পৌরসভা একটি নান্দনিক পৌরসভায় রূপান্তরিত করতে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও গবেষক আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীনুল ইসলাম বাবুল। বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার প্রধান সমন্বয়কারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড ইয়োর্থ ফোরাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাওলানা এনামুল হাসান, আউসাক প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ইমরান আহমদ, ভবের বাজার টাইটেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাসমত উল্ল্যা খান, সাংবাদিক মো: আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, জগন্নাথপুর উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারী মোশাররফ হোসেন, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী নির্বাহী হাজি সুহেল আহমদ খান টুনু ও মুহাম্মদ ইয়াকুব মিয়ার যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হাফিজ আবুল কাশেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এন পিপির আহবায়ক সাংবাদিক তালুকদার মকবুল হোসেন। অনুষ্টানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রেজাউল করিম। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে জগন্নাথপুর নিউজ টুয়েন্টিফর ডটকম এর প্রধান সম্পাদক আব্দুল আলিম, বার্তা সম্পাদক মো: হুমায়ুন কবির, উপজেলা যুবলীগ নেতা এনামুল হক এনাম, আব্দুল হক কামালী, ওয়াদুদ কামালী, জাহাঙ্গীর আলম জামাল, সুবেদ খান, আবুল ফজল, ফয়জুল হক, আব্দুর রাজ্জাক, ফয়ছল আলম, ছাত্রনেতা রুহুল আমীন আহমেদ রাহিল, ছাইফুর কামালী, সুমন আহমদ, নাসির আহমদ, তোফায়েল আহমদ, আদিল হকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ এনামুল হাসান

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com