1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার মানসিক চাপ কমাতে কোরআনে বর্ণিত যে ১০ আমল করবেন জগন্নাথপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের, আটক ২ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

রাজনের খুনিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা না করার আহবান জানান মিসবাহ উদ্দিন সিরাজ

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০১৫
  • ১০৯৮ Time View

স্টাফ রিপোর্টার::চোর সাজিয়ে কিশোর শেখ সামিউল আলম রাজন মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যার ঘটনা এখন সিলেটসহ দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। উত্তাল ফেসবুক টুইটারসহ নানান গণযোগাযোগ মাধ্যম গুলো। বর্বরোচিত এই হত্যাকান্ডের প্রতিবাদে এবং ঘাতকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীর কুমারগাঁও তেমুখী পয়েন্টে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে হাজার হাজার মানুষের কন্ঠে ছিল একই সুর, ‘রাজনের খুদিনের ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে’

আজ মঙ্গলবার সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকাধীন ত্রিমুখী পয়েন্টে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মকসুদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।

এসময়, মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ওসি (তদন্ত) আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলামকে থানায় রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। রাজনের পরিবার এদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এদেরকে থানা থেকে প্রত্যাহার করতে হবে। তিনি রাজনের খুনিদের পক্ষে কোনো আইনজীবীকে আদালতে মামলা পরিচালনা না করার আহবান জানান।

ভিডিও চিত্রে যে ব্যক্তিকে নির্মমভাবে রাজনকে মারতে দেখা যায়, সেই নরপিশাচ কামরুল সোমবার রাতে সৌদি আরবে আটক হওয়ায় সিলেটের সর্বস্তরের লোকজন আনন্দিত। তারা যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে বিচারের মুখোমুখি দাড় করানোর দাবিতে সোচ্চার।

এদিকে, চাঞ্চল্যকর এই শিশু হত্যার ঘটনায় দুই প্রত্যক্ষদর্শী আজমত উল্লাহ ও ফিরোজ মিয়া মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোঃ সাহেদুল করিমের আদালতে হাজির করা হয়। তারা প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দী দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com