1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর

সহিংসতার ভয়ে সরে দাঁড়ালেন নৌকার প্রার্থী

  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ডামুড্যা পৌরসভা নির্বাচনের স্থগিত দুই ভোটকেন্দ্রের ভোটগ্রহণ নিয়ে সহিংসতার আশঙ্কা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী মাস্টার কামাল উদ্দিন আহমেদ। পৌরবাসীকে শান্তিপূর্ণ সহাবস্থানে রাখার প্রত্যাশায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। গতকাল শনিবার সন্ধ্যায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘রক্ত দিয়ে হেঁটে গিয়ে আমি মেয়রের চেয়ারে বসতে চাই না। আমি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি, জামায়াত-বিএনপির সঙ্গে আমাদের সংগঠনের কিছু নেতা ওই দুটি স্থগিত কেন্দ্রে নির্বাচনের দিন বড় ধরনের সহিংসতা ঘটাতে পারে। তাই নির্বাচনে যাতে সহিংসতা না হয় সে জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’ কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে কামাল উদ্দিন অভিযোগ করেন, ‘দলের নেতারা আমাকে কোনোভাবেই সহযোগিতা করেননি। দলের উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির বাচ্চু ছৈয়াল ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার আমার পক্ষে কাজ করেন না। তাঁরা প্রকাশ্যে বা গোপনে নির্বাচনে আমার মনোনয়নের বিরোধিতা করেছেন। নির্বাচনী কার্যক্রমের জন্য নিয়মিত খরচ নিলেও তাঁরা আমার পক্ষে কাজ করতেন না।’

আজ রোববার  দুই স্থগিত কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com