1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো মেধাবৃত্তি পরীক্ষা হবিগঞ্জে জাতীয় গ্রিডের  ৪ হাজার ২৯২ লিটাৃর কনডেনসেট চুরি ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠান ১৭ নভেম্বর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া লিবিয়া-সার্বিয়াসহ যে ১২ দেশে কর্মী পাঠানো যাবে না বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব দিরাইয়ে প্রেমিক-প্রেমিকার পালিয়ে যাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫ ৭ মাস বন্ধ থাকার পর ডাক বাংলো সেতুর কাজ শুরু, সম্পন্ন হবে মার্চে ছাতকে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০ রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপরাধ বিষয়ক সাংবাদিকদের ঝুঁকি ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্রাইম রিপোর্টিং করা সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করেন। সেজন্য অনেক সময় তাদের অনেক চড়া মূল্যও দিতে হয়। এটি সত্যি যে, বাংলাদেশে সাংবাদিকতা পেশায় নিয়োজিতদের পর্যাপ্ত সুরক্ষা দিতে এখনও সঠিক সিস্টেম গড়ে তোলা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আমি সম্প্রতি এই দায়িত্ব গ্রহণ করেছি। কতখানি পালন করতে পারবো জানি না, তবে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই আমাদের কাজ করতে হবে।

যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন, সরাসরি এসে কথা বলতে পারবেন। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ বলে আপনাদের সমস্যাগুলো আমি সহজেই উপলব্ধি করি।

আন্দালিব রহমান বলেন, আমার মন্ত্রণালয়ের আওতাধীন ১৫টি দপ্তর-সংস্থার প্রতিটিই আমার কাছে অত্যন্ত আপন এবং সবগুলোর প্রতিই আমার দায়িত্ব রয়েছে। বিগত ১৭ বছরে একটি ব্যবস্থা যেভাবে দুর্নীতি হয়েছে, সেখান থেকে সবকিছুকে পুনরায় সঠিক ধারায় ফিরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ। একটি খালি জায়গায় নতুন ভবন নির্মাণ করা সহজ। কিন্তু পুরানো ও জরাজীর্ণ ভবন সংস্কার করে দাঁড় করানো অনেক বেশি কঠিন কাজ।

সাংবাদিকদের যেকোনো যুক্তিযুক্ত প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, যখনই প্রয়োজন মনে করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। সবাই মিলে সমস্যার সমাধান করবো। সরকার আপনাদের পাশে আছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের অপরাধ বিষয়ক সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সূত্র-যুগান্তর

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com