জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আকমল হোসেন (৩৭) উপজেলার ভীমখালী ইউনিয়নের পুরান চান্দবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকমল হোসেন জালের নৌকা নিয়ে বলহর হাওরে মাছ ধরতে যান। ভোরে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার সকাল থেকে স্বজন, স্থানীয় বাসিন্দা ও গ্রামবাসী বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।
ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার বলেন, নিখোঁজের পর বল হাওরে পাড় লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে জামালগঞ্জ থানা পুলিশ ও নিহতের স্বজনরা উপস্থিত রয়েছেন। ঘটনা তদন্ত করার জন্য দাবি জানিয়েছে নিহতের পরিবার।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. বন্দে আলী জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।