1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:

সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৩১ Time View
Corona Virus In Red Background - Microbiology And Virology Concept - 3d Rendering

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে ৩৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৭ জন এবং ছাতক উপজেলার ৩ জন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বুধবার রাতে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার ২৪ জনের নমুনা পরীক্ষায় ৭ জন এবং ছাতক উপজেলায় ১৩ জনের নমুনা পরীক্ষায় ৩ জন শনাক্ত হন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৯ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২ হাজার ৫৩৮ জন।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ১২৫ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬ জন। এদিকে ছাতক উপজেলায় ৫৬২ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৫৩৯ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ৫৫ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪১ জন এবং ছাতক উপজেলায় ১৪ জন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, বুধবার শাবির ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৪ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১৯ জন এবং মৌলভীবাজার জেলার ২২ জন রয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সুনামগঞ্জ সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন ৪ জন, ছাড়পত্র পেয়েছেন ২ জন। নতুন করে আইসোলেসনে গেছেন ১০ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ১৮ হাজার ৬৫১ জনের নমুনা টেস্ট করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১৮১৫১ জনের। করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০৯ জন। এদিকে এ পর্যন্ত এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫৩ জনের। এরমধ্যে পজেটিভ হয়েছেন ১০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ২৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com