1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন স্বপ্ন ভাঙতে দিলেন না ইউএনও, আর্থিক সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেল ছাইমা জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

সুরঞ্জিত সেনগুপ্তের হার্টে অস্ত্রোপচার দেশবাসীর দোয়া কামনা

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫
  • ৩৭৬ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের হার্টে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়েছে।বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। সুরঞ্জিতের হার্টে এলএএ ডিভাইস ক্লোজার অপারেশন করা হয়। যা হার্টের সর্বাধুনিক চিকিৎসা বলে জানা যায়।
জানা যায়, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডাক্তার টি অই সি অং ও ডাক্তার জেস অং এর তত্ত্বাবধানে এ অস্ত্রোপচার করা হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত দীর্ঘদিন অনিয়মিত হার্ট ও হেমাটোলজি সমস্যায় ভুগছিলেন।
অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের আইসিসিইউতে রাখা হয়েছে। এখানে দুইদিন থাকার পর হেমাটোলজি বিভাগে চিকিৎসা দেওয়া হবে বলে জানা গেছে। তার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com