1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার

  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৫০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার (১১ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে বুধবার (১২ মে) ৩০ রমজান পূর্ণ হবে। ফলে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে এসব দেশ।

আরব নিউজ, গালফ নিউজ, খালিজ টাইমস ও আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও সৌদিতে ঈদের নামাজ সীমিত পরিসরে আদায় করতে হবে। করোনা পরিস্থিতিতে সেখানে কারফিউ জারি থাকায় গত বছর সৌদি আরবে ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করতে হয়েছিল।

গত ১২ এপ্রিল সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার পরদিন ১৩ এপ্রিল থেকে দেশটিতে রমজান মাস শুরু হয়েছিল। সৌদির সঙ্গে একইদিনে রোজা শুরু হয়েছিল আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে আরবি নতুন মাসের শুরু হয়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই। সে অনুযায়ী আগামী শুক্রবার বাংলাদেশে ঈদ উদযাপন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com