1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন

হিরন মিয়া ছিলেন গণ মানুষের নেতা-মুহিবুর রহমান মানিক

  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১৮
  • ৪১৫ Time View

স্টাফ রিপোর্টার :সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মুহিবুর রহমান মানিক বলেছেন হারুনুর রশীদ হিরন মিয়া ছিলেন গণ মানুষের নেতা।তিনি সারা জীবন অন্যায়,অবিচার ও মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করে গেছেন।তাঁর স্মৃতি ও রাজনৈতিক চেতনা বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে।তিনি ইকড়ছই মাঠ কে জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এর ঘোষনা অনুযায়ী বাস্তবায়নের স্হানীয় সংসদ সদস্য মন্ত্রী এম এ মান্নান কে নিয়ে বাস্তবায়নে কাজ করবেন বলে ঘোষনা দেন।
জগন্নাথপুর পৌরসভার প্রথম পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি মুক্তিযুদ্বের সংগঠক হারুনুর রশীদ হিরন মিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল বুধবার বিকেলে পৌর শহরের ইকড়ছইস্হ মরহুমের বাড়িতে অনুষ্ঠিত হয়। হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের আয়োজনে এতে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি আলমগীর হোসেন।
স্মৃতি সংসদের সাবেক সাধারন সম্পাদক শশী কান্ত গোপ এর পরিচালনায় স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সফিকুল আলম,সদস্য সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,উপজেলা বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার জ্যেষ্ট পুত্র সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভুঁইয়া, স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মরহুমের ভাতিজা ইকবাল হোসেন ভুঁইয়া প্রমুখ পরে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ ছমির উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com